উল্লাপাড়ায়  বৃদ্ধাকে গলা কেটে হত্যা, অভিযুক্ত নাতী আটক। 

Spread the love
মোঃ শামছুল হক
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৮৫ বছরের এক বৃদ্ধাকে গলাকেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত বৃদ্ধার নাতি সজীব আলীকে (২৪) আটক করেছে থানা পুলিশ।গত বুধবার (২২ অক্টোবর) গভীর রাতে সলঙ্গা থানাধীন চকবরু ভেংড়ি গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সন্দেশ বেওয়া ভেংড়ি গ্রামের মৃত নওশের আলীর স্ত্রী।আটক সজীব আলী চকবরু ভেংড়ি গ্রামের আহমদ আলীর ছেলে। পরিবারের দাবি, সজীব মাদকাসক্ত ও মানসিক প্রতিবন্ধী। সে মাঝে মাঝেই নেশা করে মাতলামী করতো।
স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ জানান, বুধবার গভীর রাতে বৃদ্ধার ঘর থেকে চিৎকারের শব্দ পান প্রতিবেশীরা। এ সময় পরিবারের লোকজন ও প্রতিবেশীরা এগিয়ে এসে বৃদ্ধার গলা কাটা মরদেহ দেখতে পান।সলঙ্গা থানায় অভিযোগ দিলে  রাতেই পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে সজীবকে আটক করে।  সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানিয়েছেন, বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত সজীবকে আটক করে থানায় আনা হয়েছে। ধারণা করা হচ্ছে, নেশাগ্রস্ত অবস্থায় দাদিকে হত্যা করেছে সজীব। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD