সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের সলঙ্গায় এক মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ লাখ টাকারও বেশি মূল্যের ১০৮ গ্রাম হেরোইনসহ এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র্যা ব-১২ সদস্যরা।
বৃহস্পতিবার বিকেলে সলঙ্গার রামারচর এলাকায় রাজশাহী-ঢাকা মহাসড়কে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার মাদক বিক্রেতা হলেন রাজশাহী জেলার পুঠিয়া থানার চক জামিরা গ্রামের মৃত বাবুর ছেলে মো. লালন (২৭)।গতকাল শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন, র্যা ব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, রাজশাহী থেকে ঢাকাগামী মহাসড়কে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে লালন নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০৮ গ্রাম হেরোইন ও নগদ ১ হাজার ৫৫০ টাকা জব্দ করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com