সলঙ্গা প্রতিনিধি :যৌতুকের জন্য স্ত্রীকে অমানসিক নির্যাতন,পাষ ণ্ড স্বামী কর্তৃক আবারো দুই লাখ টাকা যৌতুক দাবি,গরিব পিতা দাবি পূরণ করতে না পারায় নির্যাতিতা নারীকে তালাক প্রদান।শুধু তাই নয়,তালাক নামার ১ নম্বর সাক্ষী,স্বামীর ছোট ভাইকে দিয়ে হয়রানি ও প্রতারণামূলক চেক ডিজঅনার মামলা করায় তালাকপ্রাপ্তা,অসহায় নারীর পরিবারে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।ঘটনাটি ঘটেছে,সলঙ্গা থানার হাটিকুমরুল ইউপির হাবিবপুর গ্রামে।সরেজমিনে গিয়ে জানা যায়,হাবিবপুর গ্রামের পরব আলীর ছেলে সান্তাহার (৩৮)একই ইউনিয়নের রশিদপুর গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে নাসিমা (৩৭)কে তিন বছর পূর্বে ৭ লাখ ১০ হাজার টাকা দেনমোহরে কাবিন মূলে ইসলামী শরীয়তে বিয়ে হয়।এ ছাড়াও বিয়ের দিন উপঢৌকন হিসেবে সাত ভরি স্বর্ণের গহনা,১০ ভরি রুপার গহনা ও ১২৫ সিসি.মোটর সাইকেল দেয়া হয়। বিয়ের পর সংসার করা অবস্থায় স্বামী সান্তাহার তার স্ত্রী নাসিমার নিজ নামে সলঙ্গার অগ্রণী ব্যাংকে সঞ্চয়ী হিসাব নং ০২০০০২৩২০৬৮৬৭ একটি একাউন্ট খুলে দেন এবং ১৩ হাজার টাকাও একাউন্টে জমা রাখেন। পরবর্তীতে টাকা তোলার কথা বলে সুকৌশলে কয়েকটি ব্লাঙ্ক চেকের পাতা স্ত্রী নাসিমাকে দিয়ে স্বামী সান্তাহার স্বাক্ষর করে রাখেন। এভাবে সুখের সংসার করতে থাকা অবস্থায় স্বামীর পরিবারের অন্যান্যদের কুপরামর্শে স্ত্রী নাসিমাকে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকে স্বামী সান্তাহার।একপর্যায়ে আবারো ২ লাখ টাকার যৌতুক দাবিতে মারপিট করে বাবার বাড়িতে তাড়িয়ে দেয়। নাসিমার অসহায় বাবা দাবীকৃত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে গত ১০ জুলাই/২৫ কাজীর মাধ্যমে তালাক প্রদান করেন। তালাকের কাগজ হাতে পেয়ে নির্যাতিতা নারী নাসিমা বাদী হয়ে সিরাজগঞ্জের সলঙ্গা থানা আমলি আদালতে গত ২০ জুলাই/ ২৫ স্বামীসহ ৩ জনকে আসামী করে কোটে মামলা দায়ের করেন।যাহার মামলা নম্বর সি.আর-২৬৩/২৫।এদিকে যৌতুক মামলাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে নাসিমার বিরুদ্ধে স্বামীর ছোট ভাই হেলাল কে বাদী করে কোটে ষড়যন্ত্রমূলক চেক ডিজঅনার মামলা দায়ের করে। যাহার মামলা নম্বর সি.আর ৩২৮/২৫,তারিখ ০৪/০৯/২০২৫।
চেক ডিজঅনার মামলার খবর পেয়ে সলঙ্গা থানায় ভুক্তভোগী নাসিমা খাতুন একটি সাধারণ ডায়েরি করেন।যাহার জিডি নং ১২৬৬,তারিখ- ২৪/০৮/২৫। এছাড়াও জিডির কপি অগ্রণী ব্যাংক সলঙ্গা শাখার ম্যানেজারকে দেয়ার পর শেখ বইয়ের বাদবাকি পৃষ্ঠা ব্লক করে রাখেন। ভুক্তভোগী অসহায় নারী নাসিমা জানায়,যৌতুকের দাবিতে নির্যাতন করায়,দাবিকৃত যৌতুক না দিতে পারায় আমাকে মারপিট করে তাড়িয়ে দিয়ে তালাকনামা পাঠায়।এমনকি আমার দায়ের করা যৌতুক মামলার আসামি হেলালকে দিয়ে হয়রানিমূলক চেক ডিজঅনার মামলা দায়ের ও হুমকি প্রদর্শন করায় অসহায় পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে আমি সুবিচার চাই। অপরদিকে চেক ডিজঅনার মামলার বাদী হেলাল উদ্দিনের ০১৭২৮-০৫৪৬০৭ নম্বরে যোগাযোগের চেষ্টা করলে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
|
|
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com