সিরাজগঞ্জে বাসের ধাক্কায় যুবক নিহত  

Spread the love
জি,এম স্বপ্না:
সিরাজগঞ্জের সলঙ্গা ঢাকা-বগুড়া মহাসড়কের সাহেবগঞ্জ এলাকায় বাসের ধাক্কায় রবিউল ইসলাম (রবিন)ম নামে এক যুবক নিহত হয়েছেন।
নিহত যুবক বগুড়ার শাহজাহানপুর উপজেলা এলজিইডি অফিসের সহকারী প্রকৌশলী ও সলঙ্গা থানার নলকা ইউনিয়নের দত্তকুশা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।স্থানীয়রা জানায় , রবিবার সন্ধ্যা ৭টার দিকে রবিউল ইসলাম কাজ শেষ করে বাড়িতে আসছিলেন এবং সাহেবগঞ্জ এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে বগুড়াগামী একটি অজ্ঞাতনামা যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান,কোন অভিযোগ না থাকায় নিহত ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD