স্টাফ রিপোর্টার ঃ সিরাজগঞ্জের তাড়াশ সোনালী ব্যাংক শাখায় গ্রাহকের সাথে দুর্ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। একই ব্যাংকের চেক ইস্যু শাখার দায়িত্বরত জনৈক কর্মকর্তা কর্তৃক একজন মহিলা গ্রাহকের সাথে ওই অশোভনীয় আচরণ করা হয় বলে জানা যায়।
প্রাপ্ত অভিযোগে প্রকাশ, স্থারীয় বেসরকারী সংস্থা পরিববর্তন এর জনৈক মহিলা প্রতিনিধি গত ২২ অক্টোবর সকাল ১১ টার দিকে সোনালী ব্যাংক তাড়াশ শাখায় চেক বই ইস্যুর পূরণকৃত নির্ধারিত আবেদন পত্র জমা দিলে চেক ইস্যু টেবিলের সংশ্লিষ্ট কর্মকর্তা তার সাথে দুর্ব্যবহার করে চেক প্রদানে অস্বীকৃতি জানায়। এ সময় পরিবর্তন উপপরিচালক বিষয়টি জানতে পেরে ওই ব্যাংকের শাখা ম্যানেজারকে ফোন করলে চেক ইস্যু করা হয়। লক্ষ্যনীয় যে, চেক বই নির্দেশাবলীর ৩ নং শর্তে আবেদন পত্র যথারীতি পূরণ ও স্বাক্ষর করে ব্যাংকে পেশ করার কথা বলা আছে। কোন ক্ষমতায়িত প্রতিনিধি বা স্বাক্ষরকারীর নিজের যাবার বাধ্যবাধকতা নাই। এর আগেও সংস্থার পরিচালক নিজে উল্লেখিত ব্যাংকের সংশ্ষ্টি বিভাগে চেক গ্রহণ করতে গেলে নানা টালবাহানা ও অসৌজন্যমূলক ব্যবহার করা হয়। উল্লেখ্য, ১৯৯১ সাল হতে পরিবর্তন মাদার একাউন্টের মাধ্যমে উক্ত ব্যাংকে লেনদেন করে আসছে। এ নিউজ লেখার পূর্বে উপরোক্ত শাখার ম্যানেজারকে এ ব্যাপারে জানতে একাধিকবার ফোন করলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
চলনবিল বার্তা chalonbeelbarta.com