নাটোর প্রতিনিধি:সামগ্রিক কর্মতৎপরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে অনন্য অবদান রাখায় নাটোর জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নির্বাচিত হয়েছেন বড়াইগ্রাম থানার গোলাম সারওয়ার হোসেন।
বুধবার সকালে নাটোর জেলা পুলিশ সুপারের সভাকক্ষে মাসিক কল্যান সভায় জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নির্বাচনের পর গোলাম সারওওয়রের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন পুলিশ সুপার তরিকুল ইসলাম।এসময় সেখানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইফতে খায়ের আলম,মাহমুদা শারমিন নেলি অতিরিক্ত সুপার নাটোর সদর সার্কেল,ও শোভন চন্দ্র হোড় অতিরিক্ত পুলিশ সুপার বড়াইগ্রাম সার্কেলসহ জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ।জানা যায়, থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনবান্ধব পুলিশিং কার্যক্রম, সঠিক নেতৃত্বএবং দক্ষ ব্যবস্থাপনার ফলস্বরুপ তাকে এ সাফল্যে মন্ডিত করা হয়। তার এ সাফল্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
চলনবিল বার্তা chalonbeelbarta.com