ব্যারিস্টার  রন্জুর গণসংযোগ ও লিফলেট বিতরণ

Spread the love
নাটোর প্রতিনিধি:
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের দাবিতে নাটোরের বড়াইগ্রামে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার আহমেদপুর বাজারে এ গণসংযোগ কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সদস্য ও ( বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল(রন্জু)।গণসংযোগ চলাকালে তিনি এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন।  তারেক রহমানের ৩১ দফা মানুষের দৌরগড়ায় পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহবানও জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, গুরুদাসপুর উপজেলা বিএনপির সদস্য  ও সাবেক ইউপি চেয়ারম্যান মো সামসুল হক মোল্লা, জোয়াড়ী ইউনিয়ন পরিষদ এর সাবেকে মেম্বার  মো কামাল হোসেন, আহমেদপুর বাসষ্ট্যান্ড কমিটির সভাপতি  প্রভাষক ইয়াকুব আলী,  ইউনিয়ন মৎস্যজীবী দলের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, জোয়ারী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক  রবিউল ইসলাম রবি  ও চাপিলা ইউনিয়ন ছাত্রদলের সাবেক  সভাপতি মো ফরিদ উদ্দিন প্রমুখ।অনুষ্ঠানটি সির্বিক সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায় মোঃ জালাল  আহমেদ প্রমুখ।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD