জাকির আকন , বিশেষ প্রতিনিধি ঃ তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম ও ইউপি সদস্য সোলায়মান হোসেনের বিরুদ্ধে কাবিখা,কাবিটা,টিআর, এডিপি, মাতৃকালীন ভাতা, ভিডরিøউবি , টিসিবি,সরকারী খয়রাতিচালসহ সকল সরকালি কার্যক্রমে অনিয়ম ও দূর্ণীতির লিখিত অভিযোগ পাওয়া গেছে । উপজেলার বোয়ালিয়া গ্রামের মোঃ আবু হানিফ জেলা প্রশাসক সিরাজগঞ্জের নিকট লিখিত অভিযোগের প্রেক্ষিতে উপজেলা কৃষি কর্মকর্তা কে তদন্ত প্রদান করা হয়েছে ।
লিখিত অভিযোগে জানাযায়, সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম বিশেষ সুবিধা নিয়ে ইউপি সদস্য সোলায়মান হোসেনকে দিয়ে কাবিখা,কাবিটা,টিআর প্রকল্প ও রাস্তা নির্মাণ কাজ করছেন। সদর ইউনিয়নের অন্য ওয়ার্ডের সদস্যদের সাথে মিটিং করেন না এবং কোন প্রকল্প দেন না । এমন সরকারী কর আদায়ের টাকা ব্যাংকে জমা না দিয়ে পকেটে রেখে আত্মসাতের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে । সরজমিনে ও বিভিন্ন সুত্রে জানা যায়, প্রকল্পের রাস্তা নির্মানের জন্য ঠিকাদার হিসাবে মেম্বর কাজ করছেন এবং কাজের লাভের অংশ অফিসার ও মেম্বর ভাগ করে নেন । অভিযোগকারী আবু হানিফ বলেন সরকারী বিধি ছাড়াই অর্থের বিনিময়ে ধনী শ্রেণীর লোকদের সরকারী বিভিন্ন কার্ড দেওয়া হচ্ছে কিন্তু টাকা দিতে না পারায় দরিদ্র মানুষ কোন কার্ড পায় না । তিনি নিরপেক্ষ ভাবে সঠিক ভাবে তদন্তের দাবী করেন ।
্এ বিষয়ে তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম অভিযোগ অস্বীকার করে জানান অন্য ওয়ার্ডের মেম্বরগণ তাহার সাথে যোগাযোগ করেন এবং অনেকেই আত্মগোপনে থাকায় তাদের মাধ্যমে প্রকল্পের কাজ করা সম্ভব হয়নি । ইউপি সদস্য সোলায়মান হোসেন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন আমার বিরুদ্ধে মিথ্যা অবিযোগ করে হয়রানি করা হচ্ছে ।
চলনবিল বার্তা chalonbeelbarta.com