নাটোরে কুইনস্ ফিস বিডি শপ এর উদ্বোধন

Spread the love
নাটোর প্রতিনিধি:
নাটোরে রেডি টু কুক এর আওতায় কুইনস্ ফিস বিডি শপ উদ্বোধন করা হয়েছে।গতকাল মঙ্গলবার দুপুরে নাটোর শহরের কানাইখালী মিনি স্টেডিয়াম সংলগ্ন কুইনস এন্ড ফাস্টফুড রেষ্টুরেন্টে ফিতা কেটে এর উদ্বোধন করা হয়।আর্থিক প্রতিষ্ঠান পিকেএসএফ’র  সহযোগিতায় IFAD& DANIDA  এর অনুদানে RMTP প্রকল্পের মাধ্যমে নাটোর ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর উদ্বোধন করেন।এনডিপি’র নির্বাহী পরিচালক মোঃ আলাউদ্দিন খান এরসভাপতিত্বে ও এনডিপি’র প্রজেক্ট ম্যানেজার মো:লাহু মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর জেলা মৎস্য কর্মকর্তা মো: শহীদুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুরুদাসপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রতন কুমার সাহা, বড়াইগ্রাম উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা  মো মুরাদ হোসেন প্রাংমানিক,এনডিপি’র সহকারি পরিচালক (প্রোগ্রাম ও প্লানিং)   মো:মিজানুর রহমান মিজান ও এনডিপি’র সিএসপিমোঃ সাইফুল হোসেন প্রমুখ।নাটোর কুইনস এন্ড ফাস্টফুড এর পক্ষ থেকে প্রদর্শনীর সার্বিক বিষয়ে বিস্তারিত বর্ণনা করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা সহযোগী সালাউদ্দিন।
এনডিপি’র সহযোগিতায় ও রেডি টু কুক প্রদর্শনীর  মাধ্যমে মৎস্য পণ্যসমূহ সারাদেশ ব্যাপী  ছড়িয়ে পড়ুক এই আশাবাদ ব্যক্ত করেন আমন্ত্রিত অতিথিরা।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD