নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের সর্বস্ব পুড়ে গেছে। বুধবার রাত আড়াইটার দিকে উপজেলার পশ্চিম ভরতপুর হিন্দুপাড়া গ্রামে এঘটনা ঘটে।স্থানীয়রা জানান, ভরতপুর গ্রামের নবকুমার ও সুকুমার নামের দুই ভাইয়ের বাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। তাদের বসবাসের ঘর, গোয়ালঘরসহ বাড়ির আসবাবপত্র, ব্যবহারযেগ্য শাড়ি-জামাকাপড়, নগদ অর্থ, রসুন, পাটসহ মূল্যবান জিনিসপত্রাদি সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়ে যায়।সে সাথে ঘটনাস্থলেই তাদের পালন করা ৪টি ছাগলও পুড়ে মারা যায়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয়রা আশে পাশের ডো্াবা-নালা থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ জাহিদুল ইসলাম জানান, গরুর ঘরে দেওয়া মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ধরা হয়েছে আনুমানিক ৩ লাখ থেকে ৫ লাখ টাকা। তবে ঘটনাস্থলে পৌঁছে আমরা অনেক জিনিসটত্রাদি উদ্ধার করতে সক্ষম হয়েছি।
চলনবিল বার্তা chalonbeelbarta.com