সিরাজগঞ্জ ডিসি  গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন:

Spread the love
সিরাজগঞ্জ প্রতিনিধি, শাহ আলম:  বুধবার ৩ সেপ্টেম্বর ২০২৫ , সিরাজগঞ্জ এ, কে, শামসুদ্দিন স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় সিরাজগঞ্জ সদর উপজেলা টিম কে-শোচনীয় ভাবে পরাজিত করে,,সদর পৌরসভা  ১-০ গোলে জয়ী হয় ।বুধবার  বিকালে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে তারুণ্যের উৎসবে সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় সিরাজগঞ্জ সদর উপজেলার বিপক্ষে ১-০ গোলে সিরাজগঞ্জ সদর পৌরসভা জয়ী হয়েছে। নির্ধারিত ৭০ মিনিটের খেলায় গোলশূন্য ড্র ছিলো। দ্বিতীয়ার্ধে পৌরসভার পক্ষে একমাত্র গোলটি করেন বিদেশি নাইজেরিয়ান খেলোয়াড় সোলাইমান চিল্লা( ১৯)।
 ম্যান অব দি ম্যাচ  নির্বাচিত হন সদর উপজেলার অধিনায়ক  গোলকিপার শাহিন রেজা ( ২৩)। এর আগে বর্ণিল সাজে সজ্জিত ও গ্যালারী পূর্ণ দর্শকের উপস্থিতিতে  ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক  মুহাম্মদ নজরুল ইসলাম।  উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) ও  টুর্নামন্টে পরিচালনা কমিটির আহবায়ক গনপতি রায়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম) মোঃ হাফিজুর রহমান, জেলা বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল,জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ জাহিদুল ইসলাম, সিরাজগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান, জেলা বিএনপির সহ সভাপতি রকিবুল হাসান রতন, জেলা ম্যাজিস্ট্রেট গণ, সকল উপজেলা ইউএনও গণ উপস্থিত ছিলেন এবং বৈষম্য বিরোধী ছাত্র গণ আন্দোলনের ছাত্র প্রতিনিধি সজিব সরকার ও মুনতাসীর মেহেদী হাসান প্রমূখ ।উদ্বোধনী অনুষ্ঠানে কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ছাত্র ছাত্রীরা মনোজ্ঞ ডিসপ্লে সহ দেশাত্মবোধক গান পরিবেশন করে।টুর্নামেন্টে সিরাজগঞ্জ জেলার ৯ টি উপজেলা ও সদর পৌরসভা মোট ১০টি দল নকআউট পদ্ধতিতে অংশ নিচ্ছে।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD