তাড়াশ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে সড়কে গাছ ফেলে যানবাহনে গণডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ১২ টার দিকে উপজেলার রানীরহাট আঞ্চলিক সড়কের বেরখালি এলাকায়। দেশীয় অস্ত্রসহ প্রায় ১৫ জনের একটি ডাকাত দল সড়ক অবরোধ করে একাধিক যানবাহনে ডাকাতি হয়েছে। ওই সময়ে যানবাহন চালকরা পুলিশকে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে আসলে ডাকাত দল পালিয়ে যায়। তাড়াশ পৌর শহরের কোহিত তেঁতুলিয়া গ্রামের চালক মো: জহুরুল ইসলাম জানান, আমি বগুড়া থেকে বাড়ি ফেরার পথে বেরখালি সড়কে আমার সামনের গাড়িতে ডাকাতি হচ্ছে দেখে আমি আমার গাড়ি পেছনে দিকে যাওয়ার চেষ্টা করি এমন সময় রাস্তার নিচে থেকে দুইজন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে আমাকে ধাওয়া করে।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান জানান, ডাকাতি ঘটনা খবর পাওয়ার সাথে সাথে সেখানে থাকা ডিউটিরত পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা পালিয়েছে। তারপরে আমি গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযান চালিয়ে দ্রুত ডাকাত চক্রের সদস্যদের আইনের আওতায় আনা হবে।
l
চলনবিল বার্তা chalonbeelbarta.com