বিএনপি নেতা সবুজ্জল হোসেন উজ্জলকে এমপি হিসেবে দেখতে চায় সিরাজগঞ্জ ৩ আসনের সর্বস্তরের জনগণ

Spread the love
 ফারুক আহমেদঃ
সিরাজগঞ্জ -৩  সংসদীয় আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতা তারুণ্যের অহংকার ও উন্নয়নের রূপকার বিশিষ্ট শিল্পপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা সবুজ্জল হোসেন উজ্জলকে এমপি হিসেবে দেখতে চায় সিরাজগঞ্জ-৩ সংসদীয় আসন রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গার বিএনপির নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের সাধারণ মানুষ।দীর্ঘদিনের অবহেলিত রায়গঞ্জ, তাড়াশ সলঙ্গার কৃষি শিল্প উদ্যোক্তা উন্নত ও আধুনিক শিল্পাঞ্চলে রুপান্তরিত করতে সবুজ্জল হোসেন উজ্জলকে এমপি হিসেবে দরকার বলে মনে করেন এলাকার সচেতেন মহল।

সিরাজগঞ্জ -৩ সংসদীয় আসনের রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গার  বিএনপির একাধিক নেতাকর্মী এই প্রতিনিধিকে  বলেন, দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে বেড়ে ওঠা, রায়গঞ্জ,তাড়াশ ও সলঙ্গার গর্বিত সন্তান, জননেতা সবুজ্জল হোসেন উজ্জলকে  এমপি হিসেবে দেখতে চাই। রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গাকে এগিয়ে নিতে সবুজ্জল হোসেন উজ্জলের বিকল্প আর কেউ নেই। সবুজ্জল হোসেন উজ্জল  একজন সৎ, যোগ্য, দক্ষ, অভিজ্ঞ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ, উনার মতো ত্যাগী, সহজ-সরল ও সাদা মনের মানুষ রায়গঞ্জ,তাড়াশ ও সলঙ্গার জন্য আর একজনও নেই। তারা আরও বলেন, আমাদের পিছিয়ে পড়া রায়গঞ্জ,তাড়াশ ও সলঙ্গাকে এগিয়ে নিতে নির্লোভ ও নিরহংকারকারী সবুজ্জল হোসেন উজ্জল ভাইয়ের সমতুল্য আর কেউ নেই। সবুজ্জল হোসেন উজ্জল আমাদের দুর্দিনে আমাদের পাশে থেকেছেন, খোঁজ-খবর নিয়েছেন।  একাধিক বিএনপি নেতা  এই প্রতিনিধিকে বলেন আমরা যখন মামলা, হামলার শিকার হয়ে জেলে গিয়েছিলাম তখন এই জসীম ভাই আমাদের জামিনের ব্যবস্থা করেছেন।  তারা আরো বলেন, তিনি নিজ উদ্যোগে রাস্তা ঘাট ব্রীজ কার্লফাটসহ সমাজে নানা উন্নয়ন মূখি কাজ করে যাচ্ছেন। আমরা বিএনপির হাইকমান্ডকে অনুরোধ করে বলবো আপনারা দুর্দিনের কাণ্ডারি ত্যাগী নেতা সবুজ্জল হোসেন উজ্জল ভাইকে মূল্যায়ন করুন।এলাকার বেশ কয়েকজন ছাত্রনেতা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়ে উঠা কৃষি শিল্প উদ্যোক্তা হিসেবে কাজ করা ছাত্রদলের সোনালী ফসল সবুজ্জল হোসেন উজ্জল।  বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারে সবুজ্জল হোসেন উজ্জল  এক আদর্শের নাম ও আল্লাহর নিয়ামত। হাজার বছরেও জাতীয়তাবাদী পরিবারে এমন নেতার জন্ম হবে না। জিয়া পরিবারের অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা সবুজ্জল হোসেন উজ্জল অন্যতম সদস্য জননেতা সবুজ্জল হোসেন উজ্জলকে এমপি হিসেবে দেখতে চাই। আল্লাহর অশেষ রহমতে, রায়গঞ্জ,তাড়াশ ও সলঙ্গাবাসীর দোয়া ও জিয়া পরিবারের ভালোবাসায় সবুজ্জল হোসেন উজ্জল  ভাইয়ের তকদির এবার খুলবে ইনশাআল্লাহ।

তাং-৩০/০

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD