তাড়াশ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে বজ্রপাতে আব্দুল আজিজ (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে রোববার (৩১ আগস্ট ) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার মালশিন গ্রামে। নিহত আ: আজিজ মালশিন গ্রামের মৃত ইনসাফ আলীর ছেলে।স্থানীয়রা জানান, সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে বৃষ্টির সময় মাঠে কাজ করছিলেন আব্দুল আজিজ। হঠাৎ বজ্রপাত হলে সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তারপরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com