সলংগা গৃহবধুকে নির্যাতন ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

Spread the love
ফারুক আহমেদ:সিরাজগঞ্জের সলঙ্গা থানা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম গংরা জোর পূর্বক জমি দখল অন্ত:সত্ত্বা গৃহবধুকে নির্যাতন ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করছে ভোক্তভোগী পরিবার
শনিবার (২৩ আগষ্ট) দুপরে সলঙ্গা বাজারের মাস্টার মার্কেটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময়ে ভুক্তভোগী মদিনা খাতুন বলেন, সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের চৌধুরী ঘুঘাট গ্রামে আমার বাবা মৃত আব্দুর রশিদের সাথে, থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিমের শশুর জনাব ডাক্তারের সাথে জমি  নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। আমাদের খাজনা খারিজকৃত সম্পত্তি জবর দখলের চেষ্টা করছিল, তারা আদালতে মামলাও করেছিল। যাহার নম্বর ৬৮/২১ চৌহালী, কিন্ত সেই মামলায় গত ২০ /০৩ /২৫ ইং তারিখে হেরে গিয়ে আব্দুল আলিমের নির্দেশে  গত (১৭ আগষ্ট)  রবিবার তারা দলবল নিয়ে জোরপূর্বক জমিতে ধানের  চারা রোপন করেতে আসলে আমরা বাধা দিলে আমাদের বেধরক মারপিট করে, এবং মোবাইল ফোনে ভিডিও ধারন করতে গেলে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে আমার ছোট বোন নাজমা খাতুন (৩৫) ৮ মাসের অন্তঃসত্ত্বাকে নির্যাতন করে সে সময় চিৎকার চেচামেচিতে লোকজন এগিয়ে এলে তারা চলে যায়। এসময় অন্তস্বত্তা নাজমার অবস্থা অশংকাজনক হওয়ায় তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করে। সে এখনো হাসপাতালে ভর্তি রয়েছে। এ ব্যাপারে সিরাজগঞ্জ সলঙ্গা থানার আমলী আদালতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মা মোছাঃ সিরিয়া খাতুন (৬৫) বাদি হয়ে আব্দুল আলিমসহ মোট ১১ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ভুক্তভোগী পরিবারের দাবি আসামীদের অতি তারাতারি আইনের আওতায় এনে সঠিক বিচারের দাবি জানান তারা।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD