পাবনা ৩ আসনে এমপি প্রার্থী কৃষিবিদ তুহি

Spread the love
জাহাঙ্গীর আলম, পাবনা প্রতিনিধি :
ধানের শীষের কর্মসূচীতে অংশ গ্রহণের আহবান জানাই, দেশে ফ্যাসিবাদ কায়েম যারা করেছিল তাদের বিচার বাংলার মাটিতে হবে বলে। ধানের শীষের মিছিল হবে, র‌্যালি হবে স্লোগান হবে আপনারা সেখানে অংশ গ্রহণ করবেন। সতেরো বছর নির্যাতনের শিকার হয়েছেন ধানের শীষকে বিজয়ী করার মাধ্যমে আপনেরা মূল্যায়িত হবেন।যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, যারা দেশে স্বৈরাচারী ব্যবস্থা কায়েম করেছে, ফ্যাসিবাদ কায়েম করেছে তাদের বিচার বাংলার মাটিতে হবে। শনিবার (২৩ আগস্ট) বিকেলে পাবনার চাটমোহরে ধানের শীষের পক্ষে গণমিছিলে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে উপরোক্ত কথাগুলো বলেন, পাবনা-৩ এলাকা থেকে বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত এমপি প্রার্থী জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।
তিনি আরো বলেন, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। যারা বিভেদপূর্ণ বক্তব্য দিচ্ছেন তারা নিজেদের ভুল বুঝতে পারবেন আশা করি।
আমরা উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী একসঙ্গে কর্মসূচি পালন করব। আপনারা বেগম খালেদা জিয়া, তারেক রহমানের নির্দেশ মানবেন আশা করি।শনিবার বিকেলে পাবনার চাটমোহর পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকা থেকে ধানের শীষের পক্ষে গণমিছিল শুরু হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর সদরের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ গণমিছিলে অংশ গ্রহণ করেন।মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, অধ্যক্ষ এম এ মাহমুদ, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সেলিম রেজা, সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল করিম তারেক, স.ম আতাউর রহমান তোতা, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোন্তাজ আহম্মেদ, মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লিখন বিশ্বাস, উপজেলা কৃষক দলের আহবায়ক লিটন বিশ্বাস, বিএনপি নেতা আবু হানিফ, শাহাদত হোসেন, আব্দুল জব্বার, মোতালেব হোসেন, যুবদল নেতা জাবেদ মোল্লা, ছাত্রদল নেতা ফুলচাঁদ হোসেন শামীমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD