সলংগা থানা এলাকা হতে ০১ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি

 র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

১।এরই ধারাবাহিকতায় অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় অদ্য ২৩ আগস্ট ২০২৫ খ্রিঃ রাত ০২.১০ ঘটিকায় র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সলংগা থানাধীন রাজশাহী হতে ঢাকাগামী মহাসড়কের উত্তর পার্শ্বে নুর জাহান হাইওয়ে হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০৫ গ্রাম হেরোইনসহ ০১ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা হেরোইন ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন এবং নগদ ৭০০/- টাকা জব্দ করা হয়।

২গ্রেফতারকৃত আসামি ০১। মোছাঃ রেকশোনা বেগম (৩২), পিতা- মোঃ উলাল উদ্দিন, সাং-বালুর চর, ইউনিয়ন-১৪নং কানসাট, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ ।

৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য হেরোইন বাসে বহন করে নিজ হেফাজতে রেখে ময়মনসিংহ জেলা ও তার আশপাশ এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল।

৪।  গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের এর কার্যক্রম প্রক্রিয়াধীন।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD