র সলঙ্গা থানা এলাকা হতে ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি

 র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

১। এরই ধারাবাহিকতায় অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় অদ্য ২০ আগস্ট ২০২৫ খ্রিঃ,রাত ১২.১৫ ঘটিকায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সলংগা থানাধীন রামারচরস্থ নাটোর হতে ঢাকাগামী মহাসড়কের উত্তর পার্শ্বে রয়্যাল রূপালী হাইওয়ে রেস্টুরেন্ট এর সামনে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৬৫ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা ফেন্সিডিল ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

২। গ্রেফতারকৃত আসামি ১। মোঃ সাহাজুল বিশ্বাস (৪৮), পিতা- মৃত এয়ার আলী বিশ্বাস, সাং- মুসলিম নগর(পূর্ব মহিষকুন্ডি), ইউনিয়ন-৪ নং হোগলবাড়ীয়া, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া৩।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য ফেন্সিডিল কুষ্টিয়া জেলা হতে সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে গাড়ীতে বহনপূর্বক স্থানান্তর করে দেশের বিভিন্ন জেলায় ক্রায়-বিক্রয় করে আসছে।

৪   গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD