নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে বজ্রপাতে আবু তালেব(৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বাহিমালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু তালেব বাহমালী গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,সকালে হালকা বৃষ্টির মধ্যেই মাঠে নিজের ধানের জমিতে কাজ করছিলেন আবু তালেব। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আজাদ দুলাল এ বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, রবিবার সকালে বৃষ্টির মধ্যেই ধানের জমিতে কাজ করছিলেন আবু তালেব এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চলনবিল বার্তা chalonbeelbarta.com