তাড়াশে ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত

Spread the love

লুৎফর রহমান তাড়াশ
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সিরাজগঞ্জের তাড়াশে সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে।
শনিবার ১৬ আগষ্ট দুপুরে তাড়াশ উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে রাঁধা গোবিন্দ মন্দিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল চন্দ্র ঘোষ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস।

আরোও বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা নুশরাত জাহান, অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, জেলা
পূজা উদযাপন পরিষদের সভাপতি ভারপ্রাপ্ত সেক্রেটারি মানিক শাহ,
সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ,তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, আফসার আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, পৌর বিএনপির আহ্বায়ক তপন কুমার গোস্বামী, সদস্য সচিব আব্দুল বারিক খোন্দকার, জেলা জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ,
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের  সভাপতি মৃদুল সরকার পুলু,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শুকুর মির্জা,
সেক্রেটারি শ্যামসুন্দর টুটুল, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ঘোষ, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত সরকার, সেক্রেটারি সজিব সরকার প্রমুখ।আলোচনা সভা শেষে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD