নাটোর প্রতিনিধিঃ
নাটোরে সাপে কাটা রোগী অসিম সরদার (৩২) নিজেই বিষধর গোখরা সাপ নিয়ে হাসপাতালে হাজির হয়েছেন।বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে নলডাঙ্গা উপজেলার মোমিনপুর সরদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী অসিম সরদারের ভগ্নিপতি অখিল সরদার জানান, সকালে অসিম ঘুম থেকে উঠে ঘরের মেঝেতে পা রাখার সঙ্গে সঙ্গে সাপটি কামড় দিয়ে গর্তে ঢুকে যায়। এ সময় অসিমের চিৎকারে স্বজনারা এসে ঘটনা জেনে গর্ত থেকে সাপটি উদ্ধার করে খাঁচার ভেতর আটকে রাখে। পরে সাপসহ চিকিৎসা নিতে নাটোর সদর হাসপাতালে আসেন অসিম।হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বর্তমানে ওই রোগী পর্যবেক্ষণে রয়েছে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com