নাটোর প্রতিনিধি
সামাজিক সংগঠন হিলফুল ফুজুল বাংলাদেশের আয়োজনে নাটোরের সিংড়ায় দিনব্যাপী নৌকা ভ্রমণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) চলনবিলের কুন্দইল ও বিলশা এলাকায় দিনব্যাপী নৌকা ভ্রমণ, বৃক্ষরোপণ ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন হিলফুল ফুজুল বাংলাদেশের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা, সাধারণ সম্পাদক মাওলানা আতিকুর রহমান সাদী, সিনিয়র সহ-সভাপতি মুফতি জাকারিয়া মাসউদ, সহ-সভাপতি মাওলানা আবু জর আল জামালী,সহ-সভাপতি মাওঃ শাহাদাৎ হোসাইন, মুফতি শাহ জামাল উদ্দিন রাব্বানী, মাওলানা মোজাম্মেল হক, মাওলানা রফিকুল ইসলাম, মুফতি রুহুল আমিন, মাওলানা শাহাদাৎ হোসেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক হাফেজ মিজানুর রহমান, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ আল ইমরান, প্রচার সম্পাদক মাওলানা জুলকারনাইন, মিডিয়া সম্পাদক আবু জাফর সিদ্দিকী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম সুইট,পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ ইব্রাহিম আলী, ডিজিটাল সম্পাদক, তানজিল হোসেন, মুফতি ওমর ফারুক এস এম সেলিম হোসেন , আব্দুল হাকিম কারী আনিসুর রহমান পাঠাগার সম্পাদক আব্দুল্লাহ আল রুহান প্রমুখ।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com