ফারুক আহমেদঃ
সিরাজগঞ্জ সলঙ্গতে জুলাই আগষ্ট২০২৪ গণঅভ্যুত্থানের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে জামায়াতে ইসলামীর গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৫ আগষ্ট) বিকেল সাড়ে ৫টার দিকে বাদ আসর সালাতের পর কেন্দীয় ঘোষণা অনুযায়ী সলঙ্গা ডিগ্রি কলেজ জামেমসজিদের প্রধান গেট হতে সলঙ্গা থানা শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের আয়োজনে জুলাই আগষ্ট ২০২৪ গণ-অভ্যুত্থানের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গণ মিছিল ও সমাবেশ শুরু হয়ে ঐতিহাসিক সলঙ্গার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কদম তলা মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ পাঠাগারে চত্বরে গিয়ে শেষ হয়। এরপর মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ পাঠাগারের মূল ফটকের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সেক্রেটারি মাওলানা রাকিব হাসানের সঞ্চচালনায়
সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সলঙ্গা থানা শাখার সম্মানিত আমির রাশেদুল ইসলাম শহীদ।
সমাবেশে আরও বক্তব্য রাখেন, সলঙ্গা থানা শাখার নায়েবে আমির আব্দুল গফুর মোল্লা, সিরাজগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন শাখার সেক্রেটারী সোলাইমান হোসেন, ৩নং ধুবিল ইউনিয়ন শাখার সভাপতি তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক ড. জহুরুল ইসলাম, গণঅভ্যুত্থানের সম্মুখ সমরের গুলি লাগা আহত যোদ্ধা গাজী বাংলাদেশ ছাত্র শিবিরের সলংগা থানা শাখার সভাপতি মহসীন আলম,সেক্রেটারি ফিরোজ মাহমুদ, সিরাজগঞ্জ রোড শাখার সভাপতি আব্দুল্লাহ, প্রমূখ। গণ মিছিল ও সমাবেশে জামায়াতের ও ছাত্র শিবিরের বিভিন্ন শাখার বিপুলসংখ্যক স্থানীয় নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
চলনবিল বার্তা chalonbeelbarta.com