আরিফুল ইসলাম, তাড়াশ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল জলিল মাষ্টার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার বেলা ১১ টার দিকে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া গ্রামের নিজ বাড়িতে মৃত্যু হয়। তার বয়স ছিলো ৭৯ বছর।
তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত জাহানের নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদায় সিরাজগঞ্জ জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। এসময় উপস্থিত ছিলেন, তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউর রহমান সহ স্থানীয় মুক্তিযোদ্ধাগণ।
পরে জানাজা শেষে হামকুড়িয়া কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয় বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল মাষ্টারকে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে মুক্তিযোদ্ধাসহ এলাকাবাসীর মধ্যে শোকের ছাড়া নেমে এসেছে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com