তাড়াশে শতাধিক কৃষক মাঝে “বিনামূল্যে গাছের চারা বিতরণ

Spread the love
আরিফুল ইসলাম,তাড়াশ( সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
“সবুজে সাজাই বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে – সিরাজগঞ্জের তাড়াশে ইনতেফা কোম্পানির  উদ্যোগে শতাধিক কৃষক ও সাধারণ মানুষের মাঝে “বিনামূল্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে পরিবেশবাদী ইনতেফা কোম্পানির  তাড়াশ উপজেলায় এক ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি’র আয়োজন করে।
রবিবার (০৩আগষ্ট -২০২৫) সকাল ১০ টায় পার্থ এন্টারপ্রাইজের কার্যালয়ে ইনতেফা কোম্পানির পরিবেশক রজত ঘোষের সভাপতিত্বে এই বৃক্ষ রোপণ  কর্মসূচি’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শর্মিষ্ঠা সেন গুপ্তা। এসময় উপস্থিত ছিলেন ডেপুটি এরিয়া ম্যানেজার মোঃ ছানোয়ার হোসেন, এ্যাসিসট্যান্ট মারকেটিং অফিসার জাকির হোসেন, সিনিয়র টেরিটোরি অফিসার ফিসারিজ মোঃআব্দুল্লা আল মামুন।
 অনুষ্ঠান টি সঞ্চালনা করেন পার্থ এন্টারপ্রাইজের ম্যানেজার শোভন সাহা। কৃষিবিদ শর্মিষ্ঠা সেন গুপ্তা  বক্তব্যে বলেন, “বৈশ্বিক উষ্ণায়ন মোকাবেলায় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমাদের সবাইকে নিজেদের বাড়ির আঙিনায়, পতিত জমিতে অন্তত একটি করে হলেও গাছ লাগাতে হবে। ইনতেফা কোম্পানির  এই উদ্যোগ অত্যন্ত প্রশংসার যোগ্য।”
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD