নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে প্রায় ছয় লক্ষ টাকা মূল্যের দুই শতাধিক নিষিদ্ধ ঘোষিত মাছ ধরার চায়না দুয়ারী জাল উদ্ধার করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বৃহঃস্পতিবার বিকেলে উপজেলার জোনাইল ইউনিয়নের কৈখোলা বিলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মুরাদ হোসেন প্রামানিকবলেন,,কিছু অসৎ ব্যক্তি প্রতিনিয়ত কারেন্ট জাল ব্যবহার করে এ বিলটিতে মাছ শিকার করে এমন নানা তথ্য আমাদের কাছে আছে। এবং গোপন তথ্যের ভিত্তিতেই আমরা আজকে এ অভিযান পরিচালনা করেছি। তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে জালগুলো ফেলে পালিয়ে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় জালগুলো উদ্ধার করা হয়। জব্দকৃত জালগুলো জনসন্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। আমাদের এ অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com