সলঙ্গা প্রতিনিধি :
জাতীয় “দৈনিক ভোরের দর্পণ” ও “দৈনিক কলম সৈনিক” পত্রিকার সলঙ্গা প্রতিনিধি হোসেন আলীর মরহুম পিতার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।গতকাল বুধবার বাদ আছর সলঙ্গা দিগর নুরানী হাফিজিয়া মাদ্রাসা মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে নুরানী মাদ্রাসার সকল শিক্ষক/শিক্ষার্থী,সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার ধর্মপ্রাণ মুসুল্লীগণ উপস্থিত ছিলেন। । উল্লেখ্য,সলঙ্গা বওলাতলা গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ও সাংবাদিক হোসেন আলীর পিতা মরহুম ইসহাক আলী প্রামানিক গত বছর ৩০ জুলাই ইন্তেকা করেন।মোনাজাত পরিচালনা করেন, মুফতি মাও: আব্দুল ওহ্হাব।
চলনবিল বার্তা chalonbeelbarta.com