গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে সারাদেশের ন্যায় নাটোরের গুরুদাসপুরে মানববন্ধন কর্মসূচী ও স্মারকরিপি প্রদান করেছে কিন্ডার গার্টেনের শিক্ষার্থী ও শিক্ষকরা। সোমবার (২৮ জুলাই) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে ওই প্রতিবাদ কর্মসূচী পালিত হয়।
মানববন্ধনে অংশ নেয় উপজেলার ৩১ টি কিন্ডার গার্টেন ও বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান। অবিলম্বে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের স্থগিতাদেশ প্রত্যাহার করে সারাদেশের কোলমতি শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়ার দাবিতে বক্তব্য রাখেন, বাংলাদেশ কিন্ডার গার্টেন সোসাইটির জেলা শাখার সভাপতি একরামুল হক, নুর একাডেমির প্রতিষ্ঠাতা মওলানা জামিল হুজুর, নুরানী কিন্ডার গার্টেন পরিচাালক মাওলানা আলমগীর হোসেন, মাস্টার একাডেমির পরিচালক মাসুদ রানা প্রমুখ।
মানববন্ধন শেষে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সম্মিলিতভাবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা আফরোজ ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব আলী এর নিকট স্মারকলিপি প্রদান করেন।#
চলনবিল বার্তা chalonbeelbarta.com