বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত বেড়ে ৮

Spread the love
নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে একটি মালবাহী ট্রাকের সাথে মাইক্রোবাসের  মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজন নারীসহ মোট আটজন নিহত হয়েছেন। ।
আজ বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে  বনপাড়া- হার্টিকুমরুল মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিচয় মিলেছে। নিহত আটজনের মধ্যে সাতজনই একই প‌রিবারের। তাদের সবার বাড়ি কু‌ষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবা‌ড়িয়া ইউনিয়নের ধর্মদহ গ্রামে। সম্পর্কে আত্মীয় এক রোগীকে দেখতে পরিবারের সাত সদস্য সিরাজগঞ্জ যা‌চ্ছি‌লেন।
নিহত চালক রুবেল হোসেন মেহেরপুর জেলার গাংনী উপজেলার নবী সুদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা  জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাসের সাথে ঢাকা থেকে আসা সিমেন্ট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ফলে মাইক্রোবাসে থাকা পাঁচজন নারীও একজন পুরুষ হাসপাতালে যাওয়ার পথে নিহত হন। মাইক্রোবাসে থাকা অন্য দুইজন যাত্রীর অবস্থাও আশংকাজনক। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে  চিকিৎসাধীন অবস্থায় সেখানে তারা দুইজনও মৃত্যুবরণ করেন।
দুর্ঘটনার পর পরই বড়াইগ্রাম থানা পুলিশ,বনপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।
বনপাড়া হাইওয়ে ওসি ইসমাঈল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত কর বলেন, কুষ্টিয়া থেকে যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস ঢাকার উদ্দেশে যাচ্ছিলো । অপরদিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক বনপাড়ার দিকে আসছিল। মাইক্রোবাসটি বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার তরমুজ পাম্প এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। ফলে় মাইক্রোবাসে থাকা ৫ জন যাত্রী ঘটনাস্থলে নিহত হন। অন্য আরেকজন যাত্রী আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে যাওয়ার পথে মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো ২ জন মারা যান।নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত সাতজনই একই পরিবারের বলে সঠিক পরিচয় পাওয়া গেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরও করা হয়েছে।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD