গুরুদাসপুরে স্মৃতিসৌধ হবে

Spread the love

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে নির্মাণাধীন অবস্থায় পড়ে থাকা স্মৃতিসৌধটি পুনঃনির্মাণের প্রতিশ্রæতি দিলেন জেলা প্রশাসক আসমা শাহীন। বৃহস্পতিবার (২৪ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে দুস্থ ও প্রতিবন্ধীদের উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই প্রতিশ্রæতি দেন তিনি।
উপজেলা সদরে দীর্ঘদিন ধরে স্মৃতিসৌধ নেই। অনেক প্রতিশ্রæতি আসে কিন্তু বাস্তবায়ন হয়না। অতঃপর দুস্থ ও প্রতিবন্ধীদের অনুষ্ঠানে প্রবীণ সাংবাদিক আলী আক্কাছের দাবীর প্রেক্ষিতে স্মৃতিসৌধটি দ্রæত নির্মাণের প্রতিশ্রæতি দেন জেলা প্রশাসক। জেলা পরিষদের অর্থায়নে স্মৃতিসৌধ নির্মাণ ও মুখ থুবড়ে পড়ে থাকা ডাকবাংলো সংস্কারের ঘোষনা দেন ডিসি আসমা শাহীন।
এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শামীম ভুইয়া, ইউ্এনও ফাহমিদা আফরোজ সহ সরকারি কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যম কর্মী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD