ডাঃ আমজাদ হোসেন উল্লাপাড়া প্রতিনিধিঃ
উল্লাপাড়ায় আওয়ামী লীগ নেতা কর্তৃক মসজিদ ও বিদ্যুৎ আয়নের নামে ৬৫ লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগে কোটে মামলা দায়ের হয়েছে।
জানা গেছে, উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের ফাজিল নগর গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: মতিউর রহমান, আব্দুর রউফ ও আজাহারুল ইসলাম গং। আওয়ামী স্বৈরশাসকের নৈরাজ্যের ১৬ বছরে মানুষকে বিভিন্ন মামলা ও ভয়-ভীতি দেখিয়ে মতিউর রহমান ফাজিল নগর উত্তর পাড়া জামে মসজিদের সভাপতি হয়।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান গং নৈরাজ্যের দির্ঘ ১৬ বছরে ফাজিল নগর উত্তর পাড়া জামে মসজিদের উন্নয়নের ক্যাস ৪ টি পুকুরের আয় ও মানুষের দানকৃত অর্থ সহ ৪০ লক্ষ্য টাকা (চল্লিশ লক্ষ্য) টাকা আত্মসাৎ করেছে। শুধু তাই নয়, গ্রামে বিদ্যুৎ আয়নের কথা বলে ৫ শত মানুষকে ধোকা ৫ হাজার টাকা করে নিয়েছে। এই বিদ্যুৎ আয়তনে নামেও ২৫ লক্ষ্য (পঁচিশ লক্ষ্য) টাকা আত্মসাৎ করেছে। সর্বমোট জামে মসজিদ ও বিদ্যুৎ আয়তনেয় নামে ৬৫ লক্ষ্য( পয়ষট্টি লক্ষ্য) টাকা আত্মসাৎ করে পালিয়েছে।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান সহ তার ৯ জন দোষরদের বিরুদ্ধে ৬৫ লক্ষ্য(পয়ষট্টি লক্ষ্য) টাকা আত্মসাতের বিচার চেয়ে ১৪ জুলাই ২০২৫ ইং অত্র গ্রামের পক্ষে মো: আব্দুল মজিদ বাদী হয়ে কোটে মামলা দায়ের করেছে। এই মামলাটি বিজ্ঞ আদালত তদন্তের জন্য সি’আই’ডি’তে দ্বায়িত্ব দিয়েছেন। ন্যায় বিচারের প্রত্যাশায় ফাজিল নগর গ্রামবাসী।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com