জি,এম স্বপ্না:
মানবিক সংগঠন “প্রিয় সলঙ্গার গল্প”র ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টায় সলঙ্গা কদমতলা মওলানা আব্দুর রশিদ তর্কবাগিশ পাঠাগার হল রুমে সংগঠনের সভাপতি কে.এম আমিনুল ইসলাম হেলালের সভাপতিত্বে কোরান তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়।সংগঠনের উপদেষ্টা আব্দুল মান্নানের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন,”প্রিয় সলঙ্গার
গল্প”র চীফ এডমিন শাহ আলম।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ডেপুটি এটর্নি জেনারেল আসাদ উদ্দিন,বিশিষ্ট সাংবাদিক,কবি সৈয়দ শামীম সিরাজী, সহকারি অধ্যাপক মাহবুব জলিল কিরন,মানবতার ফেরিওয়ালা,শাহজাদপুরের কৃতি সন্তান মামুন বিশ্বাস,অধ্যক্ষ মোস্তফা জামান,সংগঠনের উপদেষ্টা আবদুস ছালাম মাস্টার,শিক্ষক হেলাল উদ্দিনসহ অনেকে।বক্তারা বলেন, “প্রিয় সলঙ্গার গল্প” সংগঠন মান সেবায় অনন্য ভুমিকা রেখে চলেছেন । সকলের সহযোগীতায় তারা সমাজের অসহায়,সুবিধাবঞ্চিত মানবজাতির কল্যাণের লক্ষ্যে নিরলস ভাবে প্রচেস্টা চালিয়ে যাচ্ছেন রোগীদের বিনামুল্যে রক্তদান,শীতবস্ত্র বিতরণ,ঈদ সামগ্রী বিতরণ,কন্যাদায়গ্রস্তদের আর্থিক সহযোগীতা,হুইল চেয়ার বিতরণ,টিউবওয়েলের ব্যবস্থা,পিপাসার্তদের শরবতপান,মসজিদ মাদ্রাসায় কোরান, হাদীস বিতরণ,
করোনাকালীন সময়ে প্রচারণা,সাবান,হ্যান্ড ওয়াস,মাক্স বিতরণ,সুচিকিৎসায় ফ্রি মেডিকেল ক্যাম্প ইত্যাদি মানব সেবার জলন্ত প্রমান।সংগঠনটি ইতিমধ্যেই সলঙ্গাবাসীর নিকট প্রশংসা কুড়িয়েছেন।আগামীতে সমাজের অসহায়,দরিদ্র জনগোষ্ঠীকে উন্নয়নের লক্ষ্যে এ সংগঠনকে সহযোগীতায় দেশ ও দেশের বাইরের দানবীর, বিত্তশালী,বিবেকবানদের এগিয়ে আসার আহবান জানান বক্তারা।অনুষ্ঠানের সমাপনীতে সম্মানিত অতিথিদের নিয়ে কেক কর্তন করা হয়।পরে সকলের উপস্থিতিতে একটি বর্ণাঢ্য রেলী বের করা হয়।
চলনবিল বার্তা chalonbeelbarta.com