গুরুদাসপুরে জেন্ডার ফোরামের আলোচনা সভা

Spread the love

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
বাল্যবিয়ে রোধ, নারী নেতৃত্বের প্রসারসহ জেন্ডারবৈষম্য দূরীকরণের লক্ষ্যে গুরুদাসপুরে জেন্ডার ইকুয়ালিটি ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ।
বেসরকারী প্রতিষ্ঠান নিডা সোসাইটির নির্বাহী পরিচালক জাহানারা বিউটির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, কৃষি কর্মকর্তা কে.এম রাফিউল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমান, অ্যাডভোকেট আসমাউল হুসনা, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা মনির আহম্মেদ ও ব্রাকের মুখপাত্র মাহফুজ আহমেদ প্রমুখ।
বক্তারা নারী নেতৃত্বের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তব্য রাখেন। প্রশ্নোত্তর পর্ব শেষে গুরুদাসপুর উপজেলা জেন্ডার ইকুয়ালিটি ফোরাম গঠিত হয়। ২৫ সদস্য বিশিষ্ট এ ফোরামের সভাপতি নির্বাচিত হন রোকসানা আক্তার লিপি, সহ-সভাপতি সাংবাদিক আলী আক্কাছ, সাধারণ সম্পাদক প্রভাষক শাহনাজ বেগম, সহ-সম্পাদক অঞ্জলী আফছার, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান মজনু। অনুষ্ঠানে ইউনিয়ন জেন্ডার ইকুয়ালিটি ফোরামের সভাপতি-সম্পাদক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD