‘জাতীয় সমাবেশ’ বাস্তবায়নে পূর্ব প্রস্তুতি বৈঠক

Spread the love

ফারুক আহমেদ:

১৪ জুলাই, সোমবার, ভোর ০৬ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার ৩নং ধুবিল ইউনিয়নে ২নং ওয়ার্ডে আমশড়া দলিয় কার্যালয়ে ৩নং ধুবিল ইউনিয়ন সভাপতি অধ্যাপক  ড. জহুরুল ইসলামের   সভাপতিত্বে ঐতিহাসিক ‘জাতীয় সমাবেশ’ বাস্তবায়ন ৩নং ধুবিল ইউনিয়নের দায়িত্বশীলদের পূর্ব প্রস্তুতি   এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ৩নং ধুবিল ইউনিয়নের সহসভাপতি আলহাজ্ব সোলাইমান হোসেন, সেক্রেটারি নূরুল্লাহ সিরাজী, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম, ১নং ওয়ার্ডের সভাপতি আমজাদ হোসেন,২নং ওয়ার্ডের সভাপতি হাফেজ আব্দুর বারিক, ৩নং ওয়ার্ডের সেক্রেটারি শহিদুল ইসলাম, ৪নং ওয়ার্ডের সভাপতি নোমাজ আলী, ৫নং ওয়ার্ডের সেক্রেটারি সুজাব আলী,৭নং ওয়ার্ডের সভাপতি নূরে এলাহি,  ৮নং ওয়ার্ডের সেক্রেটারি জহুরুল ইসলাম,৯নং ওয়ার্ডের সভাপতি ইবরাহিম হোসেন প্রমুখ।
৭-দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১৯ জুলাই শনিবার বেলা ২টায় রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য ঐতিহাসিক ‘জাতীয় সমাবেশ’ সফল করে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতির বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। ৩নং ধুবিল ইউনিয়নের সভাপতি অধ্যাপক ড. জহুরুল বলেন, ছাত্র-জনতার বহু ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে অর্জিত ২০২৪ এর গণঅভ্যুত্থান জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ। জুলাই-আগস্টের জনআকাক্সক্ষা বাস্তবায়ন এবং জীবন উৎসর্গকারী ছাত্র-জনতার প্রতি সম্মান প্রদর্শন করে দেশে সুষ্ঠু গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী এই সমাবেশের আয়োজন করেছে। জাতীয় সমাবেশ সর্বাত্মকভাবে সফল করার জন্য তিনি ৩নং ধুবিল ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল সহযোগী অঙ্গ সংগঠনের সর্বস্তরের জনশক্তি ও ইউনিয়ন বাসির প্রতি উদাত্ত আহ্বান জানান। জামায়াতে ইসলামী ঘোষিত ৭-দফা আদায়ের মাধ্যমেই ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সফলতা অর্জন করা সম্ভব বলে তিনি বৈঠকে অভিমত ব্যক্ত করেন।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD