গুরুদাসপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

Spread the love

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’ শীর্ষক প্রতিপাদ্যের মধ্য দিয়ে গুরুদাসপুরে পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস। দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোর্শেফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মশিন্দা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল বারী ও চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ। স্বাগত বক্তব্য দেন ডা. শাহাবুজ্জামান। আলোচনা শেষে কৃতিত্ব অর্জনকারী কর্মকর্তা-কর্মচারীদের সম্মাননা স্মারক ও সনদ প্রদান করেন অতিথিবৃন্দ।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD