গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
গুরুদাসপুরে মাদক কারবারে নিষেধ করায় শফিকুল ইসলাম (৪৮) নামের এক যুবককে মারপিট ও গুরুতর জখমের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত শফিকুল উপজেলার শিকারপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে ও স্থানীয় কবরস্থান কমিটির সদস্য।
বুধবার (১৬ জুলাই) সকালে উপজেলার মশিন্দা ইউনিয়নের শিকারপুর আলিয়া মাদ্রাসা মোড়ে এ ঘটনা ঘটে। আহত শফিকুল গুরুদাসপুর থানায় বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ মাদক বিক্রেতা মহির উদ্দিনকে (৪৭) গ্রেপ্তার করে। মফিজ উদ্দিন (৩৬) পলাতক রয়েছেন। তারা মশিন্দা বাহাদুরপাড়া গ্রামের মকছেদ আলীর ছেলে।
জানা যায়- গ্রামবাসী বারবার নিষেধ করা সত্তে¡ও দুইভাই মহির, মফিজ ও তাদের স্ত্রী মাদক ব্যবসায় জড়িত। তাদের কারণে গ্রামের মানুষ নষ্ট হয়ে যাচ্ছে। ঘটনার দিন এর প্রতিবাদ জানান ওই গ্রামের মাজেদ সোনারের ছেলে স্থানীয় কবরস্থান কমিটির সদস্য মাসুদ রানা (৩২)। এতে মহির ও মফিজের সাথে তার বাকবিতন্ডা হলে কমিটির আরেক সদস্য শফিকুল ইসলাম সবাইকে সরিয়ে দেন। ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে শফিকুলের ওপর হামলা চালায় মহির। এসময় শফিকুলের ডান পায়ের হাটু কেটে গুরুত্বর জখম হন। হাটুতে ১৭টি সেলাই দেয়া হয়েছে। আসামীদের দ্রæত গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন ভুক্তভোগী গ্রামবাসী।গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হক বলেন, আসামী মহির উদ্দিনকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়েছে। আসামী মফিজকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com