জাহাঙ্গীর আলম, পাবনা :
পাবনার চাটমোহরে গুমানী নদী থেকে শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে গুমানী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। থানার অফিসার ইনচার্জ মো. মঞ্জরুল আলম জানান, নাটোরের গুরুদাসপুর এলাকা থেকে নদীর স্্েরাতে ৫/৬ বছর বয়সী একটি মেয়ে শিশুর লাশ ভেসে আসে। সন্ধ্যার দিকে উপজেলার ছাইকোলা ইউনিয়নের কাটেঙ্গা নদীপাড়া পয়েন্ট থেকে ¯’ানীয়দের প্রাপ্ত সংবাদের ভিত্তিতে অজ্ঞাত লাশটি উদ্ধার করা হয়েছে। তিনি জানান, লাশটি ৪/৫ দিন আগের হওয়ায় চেহারা বিকৃত হয়ে গেছে। শিশুটির পড়নে গোলাপী রংয়ের পায়জামা এবং লাল সবুজ রংয়ের সেলোয়ার আছে। এখন পর্যন্ত লাশটি সনাক্ত করা সম্ভব হয়নি। ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হ”েছ।
পাবনায় জব্দকৃত অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস
পাবনার চাটমোহরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। সোমবার বিকেল ৩ থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার ডিকশি বিলে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী। এসময় ৬০ পিচ চায়না দুয়ারি জাল ও ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল বিলপাড়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল মতিন, গুনাইগাছা ইউনিয়নের প্রশাসক আব্দুল্লাহ আল নোমান, হান্ডিয়াল ইউনিয়নের প্রশাসক ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সোহেল রানাসহ পুলিশের সদস্যরা উপ¯ি’ত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল মতিন জানান, দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্য মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষণ আইনে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী জানান,জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com