ক্ষতিগ্রস্ত রেললাইনে পাটের বস্তা দিয়ে পার করা হলো ট্রেন 

Spread the love
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়ায় রেল লাইনের ক্ষতিগ্রস্ত অংশে পাটের বস্তা দিয়ে পার করা হয়েছে ট্রেন। ঈশ্বরদী-জয়দেবপুর রেল লাইনের ভাঙ্গুড়া রেল স্টেশনের পাশে রেল লাইনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। এতে ঢাকা থেকে রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি প্রায় ৩০ মিনিট দাঁড়িয়ে থাকার পর ঝুঁকি নিয়ে পার হয়।জানা যায়, ঈশ্বরদী-জয়দেবপুর রেল লাইনের ভাঙ্গুড়া রেল স্টেশনের পশ্চিমে প্রায় ৫০০ ফুট রেল লাইন সম্প্রসনের  কাজ চলছে কয়েক মাস ধরে। রেললাইনের সংস্কার কাজ চলা এই অংশের পশ্চিমে রেললাইন ভেঙে ক্ষতিগ্রস্ত হয়। মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত এই অংশ রেলের কর্মচারীদের নজরে আসলে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরে সাড়ে দশটার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি রেল লাইনের ক্ষতিগ্রস্ত অংশে পাটের বস্তা দিয়ে পার করা হয়। এরপরে রেলের ক্ষতিগ্রস্ত অংশে স্থায়ীভাবে মেরামতের জন্য কাজ করছে রেলের প্রকৌশল শাখার কর্মচারীরা।
ভাঙ্গুড়া বড়াল ব্রিজ রেল স্টেশনের ইনচার্জ শফিউল আলম বলেন, রেললাইন ক্ষতিগ্রস্ত হয় কিছুক্ষণ ট্রেন দাঁড়িয়ে ছিল। পরে কিছুটা মেরামত করে ট্রেন পার করা হয়। বর্তমানে ক্ষতিগ্রস্ত অংশ স্থায়ী মেরামতের কাজ চলছে। ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD