ডাঃ আমজাদ হোসেন উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ার গোজায় এলজিইডির ধামাইলকান্দি – সলঙ্গা পাকা সড়কের ক্ষতি হয়ে গেছে। সলঙ্গা ইউনিয়নের গোজা এলাকায় বনপাড়া মহাসড়কের গোজা ব্রীজের নীচে গত কয়েকদিনের বৃষ্টির পানির তোড়ে পাকা সড়কের বেশ ক্ষতি হয়েছে। সড়কের অনেকটা এলাকা ধসে গেছে। সেখানে পাকা সড়ক ভেঙ্গে বড় আকারের গর্ত হয়েছে। আজ শনিবার দুপুরের পর সরেজমিনে গিয়ে সড়কের ক্ষতি দেখা ও জানা গেছে।প্রতিবেদককে গোজা গ্রামের সাইফুল ইসলাম বলেন বৃষ্টির পানি সড়কের দুপাশ থেকে এসে এখানে গড়ায়। সে পানির তোড়ে সড়কের অনেকটা এলাকা জুড়ে এমনভাবে ভেঙ্গে গেছে।তেলকুপি গ্রামের অটোভ্যান চালক আঃ জব্বার বলেন বৃষ্টি হলে হয়তো আরো ভাঙ্গবে। তখন চলাচলে সমস্যা দেখা দিতে পারে।
আনোয়ারা কর্ণফুলীকে আধুনিক বিনির্মাণে লায়ন হেলাল উদ্দিনের বিকল্প নেইসলঙ্গা ইউপির ৫ নং ওয়ার্ডের সদস্য (মেন্বর ) আঃ বারিক বলেন সেখানে গত কয়েকদিনের বৃষ্টির পানিতে ভেঙ্গে গেছে। তিনি ভাঙ্গন অংশের মেরামত তাড়াতাড়ি করার দরকার বলে জানিয়েছেন।উপজেলা প্রকৌশলী এম শহিদুল্লাহ বলেন সেখানে ভাঙ্গন অংশের মেরামতে দরকারী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com