ফারুক আহমেদঃ আধুনিকতার ছোয়ায় দেশের যুব সমাজ যখন নেশা ও মোবাইল আসক্ত হয়ে বিপথগামী,ঠিক এমনি মুহুর্তে সমাজ থেকে মাদক,সন্ত্রাস,চাঁদাবাজ,কিশোর গ্যাং রুখতে ফুটবল খেলাকে উজ্জীবিত করতে যুবকদের হাতে ফুটবল তুলে দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।গত কয়েক দিন ধরে তার ধারাবাহীক ভাবে গত বুধবার সলঙ্গা থানার উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার ১নং রামকৃষ্ণপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের যুবকদের মাঝে প্রায় ফুটবল বিতরণ করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা মাও: রফিকুল ইসলামের পক্ষ হতে ফুটবল বিতরণ করেন, খেইশ্বর ১নং ওয়ার্ডের জামায়াতে সভাপতি আব্দুল খালেক। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সহসভাপতি সামছুল হক, সেক্রেটারী মাওলানা আব্দুল মজিদ, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মাদ পর্বত আলী, ইউনিটির সভাপতি নূরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল হাকিম। এছাড়া আরো উপস্থিত ছিলেন জামায়াত ,শিবিরের অন্যান্যে শখার নেতৃবৃন্দ ।
চলনবিল বার্তা chalonbeelbarta.com