তাড়াশে লটারীতে সুফলভোগি নির্ধারণ

Spread the love

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ স্থানীয়দের অভিযোগ বিগত বছর গুলোতে ভিজিএফ, ভিজিডিসহ সরকারী নানা কর্মসূচির সুফলভোগি নির্ধারণে কতিপয় জন প্রতিনিধি, দলীয় ব্যক্তি, প্রভাবশালী ৫০০০- ৮০০০ হাজার টাকা পর্যন্ত ঘুষ নিতেন। তারপরও যাদের কার্ড হতো। তাদের বেশির ভাগই স্বচ্ছল ব্যক্তি ছিলেন। আবার প্রকৃত দরিদ্র হলেও ঘুষের টাকা দিতে না পারায় সরকারি সুবিধার কার্ড পেতেন না বেশির ভাগ। আর এর বাহিরে তালম ইউনিয়ন পরিষদও ছিলনা। তাই ঘুষ বিহিন দরিদ্র পরিবারের খাদ্য নিরাপত্তা কমসুচির আওতায় ভি ডবিøউ বি কার্ডধারীদের বাছাই করতে এ বছর সিরাজগঞ্জের তাড়াশের তালম ইউনিয়ন পরিষদের উদ্দ্যোগে ব্যতিক্রমি লটারীর মাধ্যমে ৩১২ জন কার্ডধারী সুফলভোগি নির্ধারণ করা হয়েছে।
গতকাল বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত তালম ইউনিয়ন পরিষদের গোনতা কার্যালয়ে তালম ইউনিয়ন পরিষদের প্রশাসক ও তাড়াশ উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আব্দুল মমিন শত শত মানুষের সম্মুখে এ ব্যাতিক্রমি লটারীর কার্যক্রম পরিচালনা করেন।এ সময় তালম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সোরহাব হোসেন, সম্পাদক সোলায়মান মাষ্টার, বৈষম্য বিরোধী ছাত্র নেতা মেহেদি হাসান নিরব, ইউনিয়ন পরিষদের সচিব ফরিদুল হক, ইউপি সদস্য, গোলাম মোস্তফা, আব্দুস সালাম, আব্দুল হামিদ, আজিজল হক, সাংবাদিক হাদিউল হৃদয়, লুৎফর রহমানসহ কার্ড প্রত্যাশী বিভিন্ন গ্রামের প্রায় সহ¯্রাধিক নারী উপস্থিত ছিলেন।
ঘুষ ছাড়া ভি ডবিøউ বি কার্ডধারীদের বাছাই প্রসঙ্গে তালম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সোরহাব হোসেন জানান, আমরা জানতে পারি সুফলভোগি নির্ধারণে কতিপয় উপজেলার বিভিন্ন ইউনিয়নের কতিপয় ব্যক্তি,জন প্রতিনিধি টাকা পয়সা তুলছেন। তাই আমাদের ইউনিয়ন পরিষদের প্রশাসক ও তাড়াশ উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আব্দুল মমিন সাহেবের সাথে পরামর্শ করে আমরা ৩১২ জন কার্ডধারী সুফলভোগি নির্ধারণে উমুক্ত লটারীর ব্যবস্থা করি। যাতে ইউনিয়নের প্রকৃত দরিদরা সুবিধা পান সুফলভোগি মোছা. আয়সা খাতুন বলেন, ঘুষ ছাড়া দুই বছর মাসে ৩০ কেজি করে চাল পাবো এটা আনন্দের বিষয়। পাশাপাশি যে চাল পাবো তাতে আমার পরিবারের খাবার সংকট থাকবেনা। পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র নেতা মেহেদি হাসান নিরব জানান, স্বচ্ছ লটারীর মাধ্যমে ভি ডবিøউ বি কার্ডধারীদের বাছাই করায় ইউনিয়ন পরিষদের এলাকার দরিদ্র মানুষ খুশি।তালম ইউনিয়ন পরিষদের প্রশাসক ও তাড়াশ উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আব্দুল মমিন বলেন, কোন অনৈতিক লেনদেন বা বির্তক নয়। স্বচ্ছ ভাবে ৩১২ জন ভি ডবিøউ বি সুফলভোগি কার্ডধারীদের বাছাই করা হয়েছে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD