তাড়াশে নছিমন-মোটরসাইকেল সংঘর্ষ নিহত ১

Spread the love

তাড়াশ সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে নছিমনের সাথে মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে ঈমান আলী (৫০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রবিবার ভোরে তাড়াশ-সলঙ্গা আঞ্চলিক সড়কের সোনাপাতিল গ্রামের পাশে এ দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত মোটরসাইকেল চালক ঈমান আলী উপজেলার মাধাইনগর ইউনিয়নের ক্ষুদ্র মাধাইনগর গ্রামের মৃত জুব্বার আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি তার ভাড়ায চালিত মোটরসাইকেলে দুইজন যাত্রী নিয়ে সলঙ্গা থেকে তাড়াশের দিকে আসছিলেন। মোটরসাইকেলটি উল্লেখিত স্থানে এলে বিপরীত দিক থেকে আসা একটি নছিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক ইমান আলী গুরুৃতর আহত হন।স্থানীয়রা তাকে উদ্ধার করে তাড়াশ উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত উপসহকারী মেডিকেল অফিসার কাজলী খাতুন মোটরসাইকেল চালক ঈমান আলীকে মৃত ঘোষণা করেন।তাড়াশ থানার ওসি মো. জিয়াউর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD