আরিফুল ইসলাম, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে আ: হাকিম নামে এক মুদি দোকানদারের ১ মাসের বিল এসেছে ১৩ লাখ ৫৩ হাজার ১৯৩ টাকা। এঅস্বাভাবিক বিল দেখে তিনি হতবাক হয়ে যান।
ঘটনাটি ঘটেছে উপজেলার তালম ইউনিয়নের তালম খাসপাড়া গ্রামে। দোকানদার তালম খাসপাড়া গ্রামের বাসিন্দা মো: নজিবর রহমানের ছেলে।
জানা গেছে, রবিবার (২২ জুন) দুপুরে তার কাছে সিরাজগঞ্জ পল্লী বিদ্যূৎ সমিতির-১ এর আওতায় তাড়াশ জোনাল অফিস থেকে মে মাসের বিল দিয়ে আসেন পল্লী বিদ্যূতের একজন বিলিং সহকারী। বিলের কাগজ হাতে নিয়ে তিনি দেখতে পান তার নামে বিল এসেছে ১৩ লাখ ৫৩ হাজার ১৯৩ টাকা। দোকানদার আব্দুল হাকিম বলেন, বিল পেয়ে তিনি পল্লী বিদ্যূতের তাড়াশ জোনাল অফিসে ফোন করে অস্বাভাবিক বিল সম্পর্কে জানতে চান। পরে তাড়াশ জোনাল অফিস থেকে লোক বিলের কপি সংশোধন করে দিয়ে গেছেন। তবে তাড়াশ পল্লী বিদ্যুৎ’র ভারপ্রাপ্ত ডেপুটি জেনারেল ম্যানেজার মো: শামসুজ্জামান বলেন, এটি মূলত: প্রিন্ট মিসটেক। আমরা জানার পরপরই বিলটি সংশোধন করে
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com