ভাঙ্গুড়ায় ডেভিলহান্ট অভিযানে   নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

Spread the love
 ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি 
পাবনার ভাঙ্গুড়ায় ডেভিল হান্ট অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মেহেদি হাসান মামুনকে আটক করেছে থানা-পুলিশ। আজ বুধবার (১৮ জুন) বিকেলে পৌরশহরের ভাঙ্গুড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। মামুন  উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. লোকমান হোসেনের কনিষ্ঠ পুত্র। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ৫ আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পরে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী  সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ গা ঢাকা দিলেও মামুন এলাকাতেই বুক ফুলিয়ে চলাফেরা করতেন। এছাড়া তিনি এলাকায় আওয়ামী লীগকে সংগঠিত করতে গোপনে দলীয় কার্যক্রম চালিয়ে আসছিলেন।ওসি শফিকুল ইসলাম জানান, ডেভিল হান্ড অভিযানের অংশ হিসেবে ছাত্রলীগ নেতা মামুনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আগামীকাল বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD