তাড়াশে ভুয়া প্রানীসম্পদ চিকিৎসককে ২০ হাজার টাকা জরিমানা

Spread the love

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে ভ্রাম্যমাণ আদালতে এক ভুয়া প্রানীসম্পদ চিকিৎসককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের দেশীগ্রাম বাজারে অভিযান চালিয়ে তাঁকে এ জরিমানা করা হয়।
ভ‚য়া চিকিৎসক শফিকুল ইসলাম দেশীগামের মৃত ছানোয়ার হোসেনের ছেলে। তিনি দেশীগ্রাম বাজারের একটি ওষুধের দোকানে বসে চিকিৎসক পরিচয় দিয়ে বেশ কিছু দিন ধরে প্রানীসম্পদের চিকিৎসা করে আসছিলেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অভিযান চালিয়ে কথিত ওই চিকিৎসককে হাতেনাতে আটক করেন।এ সময় শফিকুল ইসলাম স্বীকার করেন যে চিকিৎসক হিসেবে তার কোন সনদ নেই। তিনি কোনো মেডিকেলেও পড়ালেখা করেননি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান জানান, প্রানীসম্পদের চিকিৎসা নিয়ে প্রতারনা করায় ওই ব্যক্তিকে অর্থ দন্ডে দন্ডিত করা হয়েছে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD