গুড়া জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ

Spread the love
বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়া জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে নাঈম ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে। দীর্ঘ দিনপর কমিটিতে নেতৃত্বে আসা ছাত্রদল তথা তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণ সঞ্চার করেছে।জানা যায়, নাঈম ইসলাম একজন মেধাবী, সাহসী এবং দলীয় আদর্শে বিশ্বাসী সংগঠক হিসেবে ছাত্রদলের রাজনীতিতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। নাঈম ইসলাম বগুড়ার গাবতলি উপজেলার দূর্গাহাটা ইউনিয়নে জন্মগ্রহণ করেন৷ তিনি জানান, বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমি সরাসরি সামনের সারিতে রাজপথে লড়াই সংগ্রাম করেছি। সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সাথে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে লড়াই সংগ্রাম করেছি।
ত্যাগীদের মূল্যায়ন করার মাধ্যমে আমাকে বগুড়া জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে গুরুত্বপূর্ণ পদে রাখায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানাই। সেই সাথে ছাত্রদলের কেন্দ্রীয়, বগুড়া জেলা শাখার সভাপতি-সাধারণ সম্পাদককে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ বলেন, নাঈম ইসলামকে জেলা কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক দিয়ে আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছি। তিনি ছাত্রদলের আদর্শিক নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত।”
সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বলেন, আমি আশা রাখবো প্রতিটি নেতা কর্মী শহীদ  প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আর্দশকে বুকে ধারণ করে ও দেশনেত্রী খালেদা জিয়া উন্নয়ন মনোভাব পোষোণ করে রাজনৈতি করবে। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক  তারেক রহমানের ঘোষণা ছাত্র রাজনৈতি হবে শিক্ষা, সেবা মূলক ও  শিক্ষার্থীদের অধিকার আদায়ের রাজনৈতি।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD