জাহাঙ্গীর আলম, পাবনা প্রতিনিধি
পাবনার চাটমোহরে ৫ মাসের সোহাগী রানী নামে এক শিশুকন্যাকে হত্যা অভিযোগ উঠে মায়ের বিরুদ্ধে। নিহত সোহাগী রানী উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বর মন্ডলপাড়া গ্রামের কমল মন্ডলের মেয়ে।
এদিকে পুলিশ ঘটনার ক্লু উদ্ধারে মাঠে নামে। তারা নানা দিক তদন্ত করে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে শিশুর মা শ্রাবন্তী মন্ডলকে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে শ্রাবন্তী পুলিশের কাছে স্বীকার করেন সে তার শিশুকন্যাকে ঘুমন্ত অবস্থায় শনিবার ভোরে বাড়ির পাশের নদীতে ফেলে দেয়। পরে খোঁজাখুজির বাহনা করে মৃতদেহ উদ্ধার করে।
সোমবার (২ জুন) চাটমোহর থানা পুলিশ প্রেস ব্রিফিং করে। এ সময় সহকারী সহকারি পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আরজুমা আকতার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল আলম লোমহর্ষক হত্যার বরর্ণা দেন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, আটককৃত শ্রাবন্তী প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন। আদালতেও স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। তিনি জানান, ঘটনাটি ঘটার পরই পাবনার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় সহকারি পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আরজুমা আকতারের নেতৃত্বে আমরা কাজ শুরু করি এবং ঘটনার দিনই হত্যার রহস্য উদঘাটন করাসহ ঘাতক মাকে গ্রেপ্তার করা হয়।
|
ReplyReply allForward
|
চলনবিল বার্তা chalonbeelbarta.com