বিভাগীয় গড়িমসি দায়ী- তাড়াশ ২১ঘন্টা বিদ্যুত বিহিন

Spread the love

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সামান্য ঝড়- বৃষ্টিতে বিদ্যুতের সঞ্চালণ লাইনে ক্রুটি দেখা দেওয়ায় সিরাজগঞ্জের তাড়াশের পুরো উপজেলাবাসী প্রায় ২১ ঘন্টা বিদ্যুত বিহিন ছিলেন। এ দিকে দীর্ঘ সময় বিদ্যুত না থাকায় এলাকার বৃদ্ধ, শিশু, অসুস্থ্য লোকজন চরম ভোগান্তিতে পড়েছেন। এমনকি হাসপাতাল, ক্লিনিক, কল কারখানাসহ স্বাভাবিক সাংসারিক কাজেও স্থবিরতা নেমে আসে।
তবে, স্থানীয়রা দীর্ঘ প্রায় ২১ ঘন্টা বিদ্যুত না থাকাকে সংশ্লিট বিভাগে কর্মরতের গড়িমসিকে দায়ী করছেন।
জানা গেছে,গতকাল রোববার দুপুর আড়াইটার দিকে হঠাৎ করে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তাড়াশের পুরো উপজেলা এলাকায় বিদ্যুত সরবরাহের সঞ্চালণ লাইন বন্ধ করে দেওয়া হয়। এরপর সঞ্চালণ লাইনে ক্রুটি দেখা দেওয়ায় তা আর রাত তিনটা পর্যন্ত বিদ্যুত ক্রুটি খুঁজে না পাওয়ায় মেরামত সম্ভব হয়নি।
যদিও সরবরাহ স্বাভাবিক করতে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুত সমিতি- ১ এর অধীনে থাকা তাড়াশ জোনাল অফিস ও চারটি অভিযোগ কেন্দ্রের কর্মরত কর্মকর্তা ও বিভিন্ন দায়িত্বে থাকা কর্মচারীগন কাজ করলেও ক্রুটি সনাক্ত করতে পারেনি পারছিলেন না। এরপর সঞ্চালণ লাইনে একটি ক্রুটি মেরামতের পর রাত তিনটার পর তাড়াশ পৌর এলাকায় ঘন্টা খানেকর জন্য বিদ্যুত চালু রাখা হলেও ফের বিদ্যুতের সঞ্চালণ লাইনে ক্রুটি দেখা দেয়। এতে সোমবার দুপুর ১২ টা সময় পর্যন্ত প্রায় ২১ ঘন্টা তাড়াশের পুরো উপজেলাবাসী বিদ্যুত বিহিন থাকতে হয়।
এ দিকে প্রায় ২১ ঘন্টা বিদ্যুত না থাকায় এলাকার বৃদ্ধ, শিশু, অসুস্থ্য লোকজন চরম ভোগান্তিতে পড়েছেন। এমনকি হাসপাতাল, ক্লিনিক, কল কারখানাসহ স্বাভাবিক সাংসারিক কাজেও স্থবিরতা নেমে আসে। লোকজন দীর্ঘ সময় বিদ্যুত না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাড়াশ পৌর এলাকার মোজাম্মেল হক জানান, সংশ্লিট বিভাগের কাজে গড়িমসির জন্যই এ অবস্থার সৃষ্টি হয়েছে। একই এলাকার তামান্না নামের এক গৃহিনী জানান, ২১ ঘন্টা বিদ্যুত না থাকায় বাড়ির অসুস্থ্য বৃদ্ধ ও শিশুরা গরমে অস্থির হয়ে পড়ে। পানির সংকট দেখা দেয়। পাশাপাশি আলোর অভাবে রাতে খাবার খাওয়ারও অসুবিধাসহ স্বাভাবিক সাংসারিক কাজে অচলবস্থার সৃষ্টি হয়।
এ প্রসঙ্গে তাড়াশ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (অতিরিক্ত দায়িত্বে থাকা) মো. শামসুজ্জামান বলেন, ঝড়- বজ্রপাত, বৃষ্টিতে বিদ্যুতের সঞ্চালণ লাইনে একের পর এক ক্রুটি দেখা দেওয়ায় ২১ ঘন্টা বিদ্যুত বিহিন ছিল। তবে আমরা রবিবার বিকাল থেকে সোমবার দুপুর ১২ টা পর্যন্ত সঞ্চালণ লাইনে অনেক কয়েকটি ক্রুটি মেরামত করি। পাশাপাশি সোমবার দুপুর ১২ টার দিকে তাড়াশে বিদ্যুত সরবরাহ কার্যক্রম চালু করা সম্ভব হয়েছে। পর্য্যায়ক্রমে বিকালের মধ্যে ৬ টি ফিডারে বিদ্যুত সরবাহ স্বাভাবিক হয়ে যাবে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD