শরীফ খন্দকার
তাড়াশে সর্বস্ব পুড়ে যাওয়া পরিবারের পাশে ভিলেজ ভিশন বাংলাদেশ।মাসিক ১০০ টাকা হারে দাতা সদস্যদের অনুদানে ভিলেজ ভিশন এর পুওর ফান্ডের অর্থায়নে জরুরি ক্ষুদ্র আয়োজন।
মোহাম্মদ ইনামুল হক গ্রাম খালখুলা পূর্বপাড়া উপজেলা তাড়াশ জেলা সিরাজগঞ্জ সর্রস্ব পুড়ে যাওয়া এই পরিবারে মাঝে আমরা চাউল, ডাউল, পিয়াজ, কাঁচামরিচ আলু, তেল, রসুন, হলুদের গুড়া মরিচের গুঁড়া, পটল, পাতিল, কড়াই, চামিচ,বালতি, মগ, প্লেট, ঝাঝড়ি,বাটি সহ প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আমরা তাদের পাশে দাঁড়াই। এসময় গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আশেপাশের প্রতিবেশী সহ ভিলেজ ভিশনের প্রতিনিধি আজমির খন্দকার মোহাম্মদ জাকারিয়া ও ভিলেজ ভিশনের পরিচালক শরীফ খন্দকার। উপস্থিত ছিলেন। উল্লেখ্য শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত।এলাকারবাসির সার্বিক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com