তাড়াশে কৃষকের জানালার দেওয়াল ভেঙ্গে ৭ টি গরু চুরি

Spread the love
নিজেস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের তাড়াশে দেশীগ্রাম ইউনিয়নে কৃষকের ৭ টি গরু চুরির ঘটনা ঘটেছে। শনিবার গভির রাতে উত্তর শ্যামপুর গ্রামের মৃত সেকেন্দার আলী ছেলে মোঃ সাইফুল ইসলামের মাটির বাড়ির সামনের দিকে জানালার নিচের অংশে দেওয়ার ভেঙ্গে ৭ টি গরু চুরি করে নিয়ে যায় দূর্বত্তরা। এত এলাকায় চরম চাঞ্চলের সৃষ্টি হয়েছে। কৃষক সাইফুল ইসলাম বলেন, তাড়াশে ধান কাটার পর থেকে বিভিন্ন যায়গাতে গরু চুরি কারেন্টের মিটার ট্রান্সমিটা চুরির ঘটনা ঘটে চলেছে। আমার এর আগে একবার মিটার চুরি হয়েছিলো। তাই আমি রাতে আমার মিটার পাহারা দেওয়ার জন্য ডিপ ঘরে ছিলাম। রাতে আমার স্ত্রীর চিৎকারে রাত সাড়ে ৩টার দিকে দৌরে বাড়িতে এসে দেখি আমার গোয়ালের দেওয়াল ভাঙ্গা এবং গোয়াল ফাঁকা আমার ৭ টি গরুর একটিও নাই। দুই দিন আগে একটি গরু বিক্রি  ৮০ হাজার টাকা দাম ঠিক করে একজনের কাছে থেকে পাঁচ হাজার টাকা বায়না নিয়েছি। ছোট বড় মিলে সব কয়টি গরুর দাম প্রায় ৬লক্ষ টাকার উপরে হবে। সাইফুলের স্ত্রী বলেন প্রতিদিনের মত সন্ধায় ৭ টি গরু আমি গোয়াল ঘরে তুলে তালা দিয়ে আমার ঘরে ঘুমিয়ে পরি।  রাতে হটাৎ করে শব্দে আমার ঘুম ভেঙে যায়। বেরিয়ে দেখি আমার গোয়ালের দেওয়াল ভাঙ্গা ১টা গরুও নেই৷ তখন আমি চিৎকার শুরু করি। এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন,  আমি সকালে ঘটনাস্থলে গিয়েছে এবং এখন আবার যাচ্ছি। আর আমরা অলরেডি বিট পুলিশিং কার্যক্রম শুর করেছি। গ্রাম প্রতিরক্ষার কার্যক্রম শুরু হয়ে যাবে। আমরা আশা করছি খুব দ্রুত এই চোর চক্রদের আমরা ধরতে সক্ষম হবো। #

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD